ব্যবসায়ী ও গৃহবধূ খুন

আপডেট : ২৬ মে ২০২৩, ১২:১৫ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে নারায়ণ সরকার (৫০) নামে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ গোড়াই নয়াপাড়া চক থেকে তার লাশ উদ্ধার করে। নিহত নারায়ণ নয়াপাড়ার মৃত চানমোহন সরকারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নারায়ণ সরকার বুধবার রাত ৯টার দিকে নয়াপাড়া রেলক্রসিং এলাকায় চা পান করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। লাশের গায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, খুনের কারণ জানা যায়নি।

অপরদিকে, জামালপুরের দেওয়ানগঞ্জে স্বামীর বিরুদ্ধে শ্বাসরোধ করে স্ত্রী আকলিমা খাতুনকে (২২) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আকলিমা উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর এলাকার আলী হোসেনের মেয়ে এবং স্বামী হেলাল উদ্দিন একই উপজেলার চিকাজানি ইউনিয়নের নয়াগ্রাম এলাকার মুল্লুক মিয়ার ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত