টেকনাফে অভিযান চালিয়ে কারেন্ট জালভর্তি বস্তা থেকে ১০০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড। গত বুধবার রাত ১টার দিকে টেকনাফ শাহপরীর জালিয়াপাড়া এলাকার ঝাউবন থেকে এসব ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। কোস্ট গার্ড জানায়, এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেন। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি বেড়িবাঁধের পাশে বস্তাটি ফেলে পালিয়ে যায়। বস্তাটি উদ্ধার করে বস্তাভর্তি কারেন্ট জালের মধ্যে ১০০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেন। জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি
×
