আফতাবনগরে কোরবানির পশুর হাটে দুই মাসের স্থগিতাদেশ হাইকোর্টের

আপডেট : ২৯ মে ২০২৩, ০৬:০০ এএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর অস্থায়ী হাট ইজারা দেওয়ার ওপর স্থগিতাদেশের মেয়াদ দুই মাস বাড়িয়েছে উচ্চ আদালত। এ বিষয়ে রিট আবেদনকারীর আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। গত ২২ মে আফতাবনগরে পশুর হাটের ইজারা কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দিয়েছিল হাইকোর্ট।

গত ২ মে কোরবানির অস্থায়ী পশুর হাটের ইজারা নিয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র ঘোষণা করে প্রকাশ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে অস্থায়ী হাটের নামের তালিকায় আফতাবনগরের নামও উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত