পদ্মা-মেঘনায় ৫০ বাল্কহেড জব্দ আটক শতাধিক

আপডেট : ০২ জুন ২০২৩, ০৬:৫২ এএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর এলাকায় পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালুবাহী ৫০টি বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় এ সব নৌযানের সঙ্গে থাকা শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের ৫টি টিম পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে।

চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘বেশ কিছুদিন ধরে কিছু দুর্বৃত্ত পদ্মা নদীতে অবৈধভাবে বালু কেটে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। চলতি বছরের ৫ মাসে ১৫৫টি বাল্কহেড জব্দ করে মামলা দিয়েছি। তারই ধারাবাহিকতায় এ অভিযান।’

বাল্কহেড থেকে আটক হওয়া একাধিক শ্রমিক জানান, ‘আমরা কাজ করি শ্রমিক হিসেবে। বালু বহনের বৈধতার বিষয়ে মালিকদের সঙ্গে চুক্তি হয়। ড্রেজারগুলো বন্ধ করে দিলে আমাদের কাজও বন্ধ হয়ে যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত