দক্ষিণ সুদানে অপহৃত বাংলাদেশি শান্তিরক্ষী উদ্ধার

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৪:৩৩ এএম

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের এক সদস্য অপহৃত হওয়ার পর উদ্ধার হয়েছেন। গতকাল বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে বলেছে, উদ্ধার হওয়া উপপরিদর্শক (এসআই) মো. আশেকুর রহমান সুস্থ রয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত এসআই আশেকুর রহমান গত ৬ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি গোষ্ঠী কর্র্তৃক অপহৃত হয়েছিলেন। সাউথ সুদানের মালাকাল টিম সাইটে নিয়োজিত পুলিশ কম্পোন্যান্টের সঙ্গে নিয়মিত নিরাপত্তা টহলকালে এ ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত