মৌলভীবাজারে ৮ অনুপ্রবেশকারীসহ গ্রেপ্তার ১৪

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৫:২২ এএম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, অনুপ্রবেশকারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি। গতকাল বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ৬ আসামিকে গতকাল ভোরে গ্রেপ্তার করে। তারা হলেন সুমন আহমদ, কামরুল ইসলাম, শামীম মিয়া, জেবুল মিয়া, মো. ময়নুল ইসলাম ও সুমন। তাদের বাড়ি কুলাউড়ার বিভিন্ন এলাকায়।

অন্যদিকে গত মঙ্গলবার দুপুর ১টার দিকে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কর্মধা ইউনিয়নের কাঁঠালতলী বাজার এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। তারা হলেন আনারুল, আলম মণ্ডল, মামুন, খোরশেদ, জনি, আমদাদ, পালো মালিথা ও মনির মুন্সি। তাদের বাড়ি কুষ্টিয়া ও বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত