এইচসিসি শনাক্তে বাংলাদেশ-হংকংয়ের বিজ্ঞানীদের সাফল্য

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৬:২২ এএম

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), হংকংয়ের এইচকেজি এপিথেরাপিউটিলহ লিমিটেড এবং বাংলাদেশের কয়েকজন প্রখ্যাত চিকিৎসক ও বিজ্ঞানী প্রাথমিক পর্যায়ে হেপাটোসেলুলার কার্সিনোমা (এইচসিসি) রোগ শনাক্তকরণে একটি উচ্চমানের পরীক্ষা উদ্ভাবন করেছেন। এইচসিসি-হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি সংক্রমণজনিত রোগ। আন্তর্জাতিক জার্নাল নেচার কমিউনিকেশনসে এ উদ্ভাবনী পরীক্ষা সম্পর্কে নিবন্ধ প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, এ পরীক্ষা সুনির্দিষ্ট ডিএনএ মিথাইলেশন সিগনেচার পদ্ধতিতে এইচসিসি নির্ণয় করতে সক্ষম।

গতকাল বৃহস্পতিবার আইসিডিডিআর,বি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সেখানে বলা হয়, উদ্ভাবিত নতুন পরীক্ষা ঝুঁকিতে আছে এমন ব্যক্তিদের (যেমন লিভারের রোগ ও টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং অ্যালকোহল গ্রহণকারী) এইচসিসি শনাক্তকরণে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। এতে ক্যানসারের সঙ্গে সম্পর্কযুক্ত অসুস্থতা ও মৃত্যুর হার অনেকাংশে কমে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত