দেশ রূপান্তর পত্রিকার সার্কুলেশন বিভাগের সার্কুলেশন সহকারী মো. মিজানুর রহমান খানের বাবা মো. মোতালেব খান (৬৫) গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৪ নম্বর দুধল ইউনিয়ন সুন্দরকাঠি গ্রামে আজ বাদ জুমা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
