প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ইংরেজিতে বিশেষ দূতের এই পদের নাম দেওয়া হয়েছে ‘স্পেশাল এনভয় টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার ফর ক্লাইমেট চেইঞ্জ’। প্রজ্ঞাপনে জানানো হয়, বিশেষ দূতের এই দায়িত্ব হবে অবৈতনিক। ফলে সাবের হোসেন চৌধুরী এজন্য কোনো বেতন-ভাতা পাবেন না।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন সাবের হোসেন চৌধুরী। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি ১৯৯৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নৌপরিবহন উপমন্ত্রী ছিলেন।
