গাজীপুর মহানগরীর টঙ্গীতে অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রের এক বন্দির (১৭) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নয়নের বাড়ি নারায়ণগঞ্জ জেলা সদরে।
কিশোর উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় ডাকাতির প্রস্তুতি (দস্যুতা) মামলার আসামি হিসেবে এক বছর ধরে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি ছিল নয়ন। গত সোমবার রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়।
টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা এহিয়াতুজ্জামান মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
