চুক্তি অনুষ্ঠানে উপাচার্য

গবেষণা ও জরিপের জন্য বাউবি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট : ১৬ জুন ২০২৩, ০৬:৩৯ এএম

‘একলা চলরে’ এর পথ পরিহার করে পারস্পরিক সমন্বয়, সমঝোতা, অংশীদারত্বের মধ্য দিয়ে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই ব্রতকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। গবেষণা ও জরিপের জন্য বাউবি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান।’

গতকাল বৃহস্পতিবার গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স হলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠানে বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার সভাপতির বক্তব্যে এসব বলেন। তিনি আরও বলেন, বাউবির সঙ্গে পাবিপ্রবির এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও রিসোর্স শেয়ারিং এবং বাউবির মিডিয়া, আইসিটি ইউনিট, ভার্চুয়াল ও অনলাইন ক্লাসরুম ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষা গবেষণার ক্ষেত্রে গুণগত মানোন্নয়ন এবং জ্ঞানের বিস্তৃতি ঘটাবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত