রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে উদ্বোধন করা হলো অত্যাধুনিক জিম এবং সুইমিং কমপ্লেক্স। উত্তরার দিয়াবাড়ীতে কলেজের স্থায়ী ক্যাম্পাসে জিম এবং সুইমিং কমপ্লেক্সের উদ্বোধন করেন সাফ গেমস-১৯৮৫-এর সেরা ক্রীড়াবিদ ও কিংবদন্তি সাঁতারু মোশাররফ হোসেন খান। গত বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম এবং মাইলস্টোন কলেজের সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। অনুষ্ঠানে মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষরা, পরিচালকরা, অনুষদ সদস্যরা, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রীড়াবিদ মোশাররফ হোসেন খান। বিজ্ঞপ্তি
