ইসি রাশেদা বললেন

রাসিক নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৬:১৬ এএম

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, রাজশাহী সিটি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তাদের প্রার্থিতাও বাতিল করা হতে পারে।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা আরও বলেন, সিটি নির্বাচন ঘিরে কমিশন সতর্ক ও অনড় অবস্থানে রয়েছে। কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীতে প্রচার প্রচারণার ক্ষেত্রে এখন পর্যন্ত বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা আমরা পাইনি। প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। ভোটারদের নির্বিঘেœ ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনের কাঠামোয় যা যা দরকার তার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রয়োজনমতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বে নিয়োজিত থাকবে। নির্বাচন চলাকালীন প্রিসাইডিং কর্মকর্তারা অর্পিত দায়িত্ব পালন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত