আথারটনের রেকর্ড মনে করালেন ওয়ার্নার

আপডেট : ১৭ জুন ২০২৩, ১০:৫০ পিএম

ইংলিশ পেসার স্টুয়ার্ড ব্রড যেন ডেভিড ওয়ার্নারের আতঙ্ক হয়ে উঠেছেন। গত অ্যাশেজে ১৫ বার এই অস্ট্রেলিয়ান আউট হয়েছেন তার বলে। এই আসরটাও শুরু করলেন তার বলে উইকেট বিলিয়ে দিয়ে। সবমিলিয়ে ১৫ বার ব্রডের শিকার হলেন ওয়ার্নার।

বার্মিংহামে অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্রডের বলে বোল্ড হন ওয়ার্নার। তাতেই নাম লেখান রেকর্ডের পাতায়। টেস্ট ক্রিকেটে নির্দিষ্ট কোনো ব্যাটসম্যানকে বেশিবার আউট করার তালিকায় শীর্ষ দশের মধ্যে জায়গা করে নিয়েছে।

এই তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রার নাম। ইংল্যান্ডের মাইক আথারটনকে ১৯ বার আউট করেছেন তিনি। অস্ট্রেলিয়ার আর্থার মরিসকে ১৮ বার আউট করেছেন ইংল্যান্ডের অ্যালেক বেডসার। তিনে আছেন উইন্ডিজ কিংবদন্তি কার্টলি অ্যাম্ব্রোস। তিনিও মাইক আথারটনকে ১৭ বার আউট করেছেন।

পরের অবস্থানেই আছেন আরেক ক্যারিবিয়ান কোর্টনি ওয়ালশ। তিনিও ১৭ বার আউট করেছেন মাইক আথারটনকে।

এছাড়াও ম্যালকম মার্শাল ও হিউ ট্রাম্বলও আছেন তালিকার ওপরের দিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত