বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট : ১৮ জুন ২০২৩, ০৬:২৩ এএম

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) প্রতি বছরের মতো এবারও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল শনিবার ‘গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ সামনে রেখে বাফওয়া সভানেত্রী তাহমিদা হান্নান কেন্দ্রীয় বাফওয়া অফিস প্রাঙ্গণে ফলজ চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। একই কর্মসূচির আওতায় বিমান বাহিনীর সব ঘাঁটি/ইউনিটের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখা সমুহেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগের পরে বাফওয়া সভানেত্রীসহ উপস্থিত সবাই দেশের পরিবেশ রক্ষাসহ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষায় মোনাজাত করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত