চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ করবে গণতন্ত্র মঞ্চ

আপডেট : ২০ জুন ২০২৩, ০৬:০৩ এএম

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনসহ ১৪ দফা দাবিতে ১৯ থেকে ২১ জুলাই ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ করবে গণতন্ত্র মঞ্চ। গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুতের লোডশেডিং ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভের আগে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুর ১২টায় গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সমবেত হন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর দেড়টার দিকে মিছিল নিয়ে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারাসহ তিন শতাধিক নেতাকর্মী তোপখানা রোড, পুরানা পল্টন মোড়, জিরো পয়েন্টের কাছে গেলে পুলিশ ব্যারিকেডের সামনে প্রায় আধা ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। রাস্তার ওপর পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিলে বিক্ষোভকারীরা সেই বাধা ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। তখন সেখানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত