নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাকিতে শিঙাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এক ব্যক্তি গরম তেল ঢেলে রিপন মিয়া (২৭) নামের পুরি, শিঙাড়ার দোকানদারের শরীর ঝলসে দিয়েছেন। রিপনকে কর্ণগোপ এলাকার ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের টঙ্গীরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ রিপন উপজেলার মাহমুদাবাদ এলাকার আব্দুল জব্বারের ছেলে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
