ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৪:২৩ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় মাসুদ রানা (৯) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছে শিশুটির বাবাও।

আজ রবিবার (২৫ জুন) দুপুরে উপজেলার গঙ্গারহাট থেকে ফুলবাড়ী আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

রবিবার (২৫ জুন) দুপুরে বাই সাইকেলযোগে উপজেলার গঙ্গারহাট থেকে ফুলবাড়ী আসার পথে চাঁদের বাজারে পিছন থেকে আসা শ্যালো মেশিনচালিত ইট বোঝাই ট্রলির পাম্পছাড়া চাকা হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রলিটি বাইসাইকেলে থাকা বাবা ও ছেলেকে ধাক্কা দিলে তারা দুজনেই মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা দুজনকে ফুলবাড়ী উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক ছেলে মাসুদ রানা (৯)কে মৃত ঘোষণা করেন।

বাবা একরামুল হকের (৪০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

এ বিষয়ে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, ঘাতক ট্রলিটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত