‘রাজপথে’ বিরোধীদের ঐক্যের আহ্বান গণতন্ত্র মঞ্চের

আপডেট : ২৬ জুন ২০২৩, ০১:৪৫ এএম

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘সময় আসন্ন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিদায় ত্বরান্বিত করতে হবে। আর দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নেই। যতদিন এ সরকার থাকবে, জনগণকে ক্ষমতা থেকে বঞ্চিত করে রাখবে। দেশটা তারা লুটপাট করে খাবে। আসুন, মাঠের আন্দোলনের মধ্য দিয়ে এ স্বৈরাচারকে বিদায়ের চেষ্টা করি। বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হুমকির সম্মুখীন। দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে হলেও ক্ষমতায় থাকতে চায় তারা। তাদের কাছে ক্ষমতা ছাড়া আর বড় কিছু নেই।’

গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ‘রাজনৈতিক সংকট : চলমান আন্দোলন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় রব এসব কথা বলেন।

আ স ম রবের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের সভাপতি টিপু বিশ্বাস, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত