রাজধানীর মোহাম্মদপুরে সোহাগ (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে সাগর ও মিরাজ নামে দুই ছিনতাইকারী।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সোহাগ বলেন, ‘আমার বড় বোন পারভীন আক্তারের টেইলার্সের আমি কাটিং মাস্টার। সাগর নামে এক ছেলের কাছ থেকে একটি মোবাইল কিনেছিলাম। কিন্তু সেটি চোরাই মোবাইল ছিল। পরে মোহাম্মদপুর থানার দুই পুলিশ সদস্য আমাকে বিষয়টি জানান। তখন তাদের দুই ছিনতাইকারী সাগর ও মিরাজের নাম বলি। আমি জানাই মোবাইলটি আমি তাদের কাছ থেকে কিনেছি। মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা ঘটনাটি জানতে পেরেছি। দুদিন আগে এ-সংক্রান্ত একটি মামলা হয়েছিল। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কারা কুপিয়েছে তা উদ্ঘাটনের চেষ্টা করছি। আহত যুবক একটি চোরাই মোবাইল কিনেছিল। যার কাছ থেকে মোবাইলটি কিনেছিল তার সঙ্গে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। আরও যাচাই-বাছাই করার পর বিস্তারিত জানা যাবে।’
