ময়মনসিংহে গাঁজাসহ আটক ২

আপডেট : ২৯ জুন ২০২৩, ০৮:৫৭ পিএম

ময়মনসিংহের নান্দাইলে ঈদের দিন মাদক বিক্রি করতে এসে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

আজ ঈদের দিন বৃহস্পতিবার সকালে নান্দাইল চৌরাস্তা চাঁদমণি খাবার হোটেলের সামনে থেকে তাদের আটক করে নান্দাইল মডেল থানার পুলিশ।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়াইল থানার চাবাজপুর গ্রামের কামাল মিয়া (৪০) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ত্রিশঘর গ্রামের মাসুদুর রহমান ওরফে করিম (২৩)।

মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত