কুয়াকাটায় পর্যটককে মারধর, আটক তিন

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৬:৫২ পিএম

কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে আসা এক পর্যটককে মারধরের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন বরগুনার আমতলীর নাসির তালুকদারের ছেলে বাইজিদ হোসাইন (২৪), একই এলাকার তোফাজ্জল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৫) এবং নিজাম তালুকদারের ছেলে বনি আমিন (২৫)।

শনিবার (১জুলাই) পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা ভবনের সামনে থেকে তাদের আটক করে ট্যুরিস্ট পুলিশ।

পুলিশ জানায়, দুপুর দুইটার দিকে কুয়াকাটা পৌর ভবনের সাম্মুখ সড়কের উপরে বরিশালের হিজলা উপজেলা থেকে রাজিব সরদার নামের একজন পর্যটকের সাথে অটোতে বসা নিয়ে আটককৃতদের প্রথমে বাকবিতন্ডা হয় পরে ওই পর্যটকে তাঁরা মারধর করে গলা টিপে ধরে। পরে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দিলে টহলরত ট্যুরিস্ট পুলিশ তৎক্ষনাৎ তাদের আটক করতে সক্ষম হয়।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে আসামিদের আটক করতে সক্ষম হই। বর্তমানে ওই পর্যটককে চিকিৎসা দেয়া হচ্ছে। সেই সঙ্গে আটককৃতদের আসামী করে মামলার প্রক্রিয়া চলমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত