শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান সাভার সেনা পাবলিক স্কুল ও কলেজ

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০২:৩১ এএম

সাভার সেনানিবাসের সেনা পাবলিক স্কুল ও কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এ জাতীয় পর্যায়ে প্রায় ২৬ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। এরই স্বীকৃতিস্বরূপ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (মাধ্যমিক) হিসেবে গত ১৯ জুন পুরস্কার গ্রহণ করেন সাভার সেনা পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল নেওয়াজ খুরশীদ আহমেদ।

সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সাভার সেনা পাবলিক স্কুল ও কলেজ সর্বপ্রথম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (মাধ্যমিক) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে। এটি ২০১০ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটি একাডেমিক ও সহপাঠ্য কার্যক্রমে ঈর্ষণীয় ফলাফল অর্জনসহ সামরিক ও অসামরিক পরিম-লে সবার নজর কেড়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত