সাংবাদিক নাদিম হত্যাকান্ডে আরও একজন গ্রেপ্তার

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৭:০৩ এএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় মো. আন্দোলন সরকার (৫৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আন্দোলন সরকার ওই এলাকার মৃত ইমান আলী সরকারের ছেলে।

এর আগে গত সোমবার রাতে মামলার প্রধান আসামি সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সহযোগী নয়নকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে নাদিম হত্যা মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হলো।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার নয়নের ভাস্যমতে, আন্দোলন সরকার হত্যাকান্ডে সরাসরি অংশ নেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও মামলার তদন্ত কর্মকর্তার সহযোগিতায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত