উখিয়ায় ১ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৪:৩৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় ধামনখালী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে বিজিবি। এসময় কাউকে আটক করতে পারেনি।

শুক্রবার (৭ জুলাই) ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালীএলাকার সরোয়ার চিংড়ি ঘের থেকে এগুলো উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ৩৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ বলেন, উদ্ধারকৃত আইস বিজিবির হেফাজতে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত