সাগরপথে স্পেনে পৌঁছানোর চেষ্টায় ৬ মাসে ৯৫১ মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১১:১৪ পিএম

চলতি বছরের প্রথম ছয় মাসে সাগরপথে স্পেনে পৌঁছানোর চেষ্টাকালে ১৪টি দেশের ৯৫১ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছে। অভিবাসীদের নিয়ে কাজ করা পর্যবেক্ষণকারী সংস্থা কামিনান্দো ফ্রন্টেরাস এ তথ্য জানিয়েছে। এসব প্রাণহানির জন্য স্পেন ও মরক্কোর কর্র্তৃপক্ষের বিরুদ্ধে সমন্বয়হীনতা এবং যথাসময়ে উদ্ধার অভিযান পরিচালনা না করার অভিযোগ তুলেছে তারা।

গতকাল শুক্রবার আলজাজিরা সংস্থাটির বরাতে বলে, সরকারি তথ্য, শরণার্থীবিষয়ক সংস্থাগুলো এবং উদ্ধারকারীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা ওই প্রতিবেদনে এ দাবি করেছে কামিনান্দো ফ্রন্টেরাস। সংস্থাটি বলেছে, সাগরপথে স্পেনে প্রবেশে করতে গিয়ে আলজেরিয়া, ক্যামেরুন, কমোরোস, কঙ্গো, ইথিওপিয়া, গিনি, আইভরি কোস্ট, মালি, মরক্কো, গাম্বিয়া, সেনেগাল, শ্রীলঙ্কা, সুদান, সিরিয়া এবং গাম্বিয়ার নাগরিকরা নিহত হয়েছেন।

এ সময় অভিবাসনপ্রত্যাশীরা চারটি রুট ব্যবহার করে স্পেনে প্রবেশ করার চেষ্টা করেন বলে জানিয়েছে তারা। চলতি বছরের প্রথম ছয় মাসে এ চার রুটে প্রতিদিন গড়ে পাঁচজন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত