সিলেটে একই দিনে বিএনপি-আ.লীগের তরুণদের সমাবেশ

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৬:০৭ এএম

বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে কাল রবিবার সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি সফলে ঈদের পর থেকে ব্যাপক প্রচারণা চালাচ্ছে সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাও সিলেটে এসে প্রচারে নেমেছেন। সিলেট নগরীর চৌহাট্টায় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই দিনে পাল্টা কর্মসূচি দিয়েছে সিলেট যুবলীগ। তারা তারুণ্যের জয়যাত্রা নামে সমাবেশ করবে। বিএনপির সমাবেশস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে নগরীর কোর্ট পয়েন্টে এই সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুবলীগ। এতে প্রধান অতিথি থাকবেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘সমাবেশ ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সরকারি দল ওই দিন সিলেটে কী কর্মসূচি পালন করবে, এটা নিয়ে আমরা ভাবছি না। আমরা আমাদের কর্মসূচি সফলে দৃঢ়প্রতিজ্ঞ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত