স্মার্টফোনই হচ্ছে সহজে বহনযোগ্য ক্যামেরা। তবে ছোট ও হালকা ওজনের ক্যামেরা যে স্মার্টফোন নয় এটা অনেকেই মানেন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে ছোট ও হালকা ওজনের ক্যামেরার খেতাব পেয়েছে মিনিকা। এর আকৃতি এয়ারপডের সমান। মিনিকার ওজন মাত্র ১৭ গ্রাম। তবে সাধারণ ক্যামেরার মতো সবকিছুই এতে রয়েছে। মিনিকায় দশমিক ৯৬ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ছবি ও ভিডিও ধারণের আগে এখানে দেখা যাবে। এ ক্যামেরার মাধ্যমে ১৯২০ী১০৮০ পিক্সেলে ভিডিও এবং ৩৭৬০ী২১২৮ রেজল্যুশনে ছবি তোলা যাবে। বিশ্বের সবচেয়ে ছোট ও হালকা ক্যামেরায় ১৮০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবারের চার্জে ৬০ মিনিট পর্যন্ত চলবে। এর সঙ্গে মাইক্রোএসডি কার্ড রিডারও রয়েছে, যেটি সহজে কম্পিউটারে ছবি ও ভিডিও স্থানান্তর করা যাবে। তবে আনুষ্ঠানিকভাবে ডিভাইসটির এখনো বিক্রি শুরু হয়নি।
×
