যুদ্ধাপরাধ মামলার আসামি ময়মনসিংহের রশিদ গ্রেপ্তার

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৩:৪০ এএম

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তার নাম মো. আব্দুর রশিদ ওরফে বদ্দি।

গতকাল মঙ্গলবার র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে আব্দুর রশিদ ওরফে বদ্দিসহ অন্যান্য যুদ্ধাপরাধী রাজাকার বাহিনীর সদস্যরা অপহরণ, ধর্ষণ, পাশবিক নির্যাতন, নৃশংস হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধাপরাধী আব্দুর রশিদসহ অন্যান্য সশস্ত্র রাজাকার ও পাকিস্তানি সেনাবাহিনী ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন রামনাথপুর গ্রামের স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ও এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের নির্যাতন করে চারজন মুক্তিযোদ্ধাকে পাশবিক নির্যাতন করে হত্যা করে এবং একটি হিন্দু পরিবারকে ধর্মান্তরিত করতে বাধ্য করে। এছাড়াও মুক্তিযোদ্ধা হাসান আলীকে প্রকাশ্যে হত্যা করে। রশিদসহ অন্য রাজাকাররা একজন নারীকে ধর্ষণ করে। এরই পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত