বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পরিবহন শ্রমিকের

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০২:২৪ এএম

রাজধানীর চকবাজার উর্দু রোডে বিদ্যুতের তার ছিঁড়ে শরীরের ওপর পড়ে বিপ্লব (১৯) নামে এক কাভার্ড ভ্যান হেলপারের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ৩টায় মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া কাভার্ড ভ্যানটির চালক একরামুল হক সুমন জানান, তারা চট্টগ্রাম থেকে প্লাস্টিকের দানা নিয়ে রাতে চকবাজার যান। সেখানে গাড়ি থেকে মালামাল নামানোর জন্য রাস্তার পাশে গাড়িটি পার্ক করে রেখে তিনি হেঁটে কিছুটা সামনের দিকে যান। আর গাড়িতে বসা ছিল বিপ্লব। এর কিছুক্ষণ পরেই তার গাড়ির সামনে হইচই শুনতে পান তিনি। তখন গাড়ির কাছে গিয়ে দেখেন, গাড়ির সামনে রাস্তার ওপর পড়ে আছে বিপ্লব। তখন জানতে পারেন, রাস্তার ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে বিপ্লবের ওপর পড়েছে। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত