সম্রাটের বিদেশ যাত্রা ঠেকাতে হাইকোর্টে দুদক

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০১:৩৩ এএম

ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। গত ১ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৬ তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়ে তার পাসপোর্ট জিম্মায় দিতে আদেশ দেয়।

গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে সম্রাটের বিদেশ যাওয়ার অনুমতি বাতিলের জন্য আবেদন করা হয়। দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অধস্তন আদালতের আদেশটি বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। আশা করছি রবিবার এ বিষয়ে শুনানি হবে।’

মাদক, অর্থ পাচার ও অস্ত্র আইনের তিন মামলায় জামিনের পর গত বছরের ১১ মে দুদকের মামলায় জামিন পান সম্রাট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত