কোর অব ইঞ্জিনিয়ার্সের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৭:০০ এএম

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নাটোরে কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব ইঞ্জিনিয়ার্সের সব অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি কোর অব ইঞ্জিনিয়ার্সের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন। এ ছাড়াও দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের ভূয়সী প্রশংসা করেন সেনাবাহিনী প্রধান।

সম্মেলনে সেনাবাহিনী ও কোর অব ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা এবং সব ইউনিট অধিনায়করা উপস্থিত ছিলেন। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত