গৃহবধূর নগ্নছবি তুলে ব্ল্যাকমেল যুবক গ্রেপ্তার

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৪:১৯ এএম

গোপনে গৃহবধূর নগ্নছবি তুলে তাকে শারীরিক সম্পর্কে জড়াতে চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ পেয়ে এরশাদ হোসেন নামে (৩৪) ওই যুবককে গত সোমবার রাতে চট্টগ্রাম নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ। পরে গতকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়।

এরশাদ নগরীর মাইজপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে নগরীর ইপিজেড থানায় ছিনতাইয়ের আগের একটি মামলা রয়েছে বলে জানা গেছে।

বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, ভুক্তভোগী গৃহবধূ গ্রেপ্তার এরশাদের প্রতিবেশী। তার স্বামী থাকেন বিদেশে। তিনি নগরীর একটি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। সুসম্পর্কের সুবাদে গৃহবধূকে নিয়ে একদিন রেস্টুরেন্টে যান এরশাদ। সেখানে কৌশলে তার (গৃহবধূর) দুটি ছবি তোলেন। পরে সেই ছবি গৃহবধূর স্বজনদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শারীরিক সম্পর্কে জড়াতে চাপ সৃষ্টি করেন এরশাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত