বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইলেকট্রনিক ডেটা ট্র্যাকিংসহ ব্রেস্ট (স্তন) ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিএসএমএমইউর বহির্বিভাগে এ ক্লিনিকের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এ সময় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লিনিক চালু করা হয়েছে। এসব ক্লিনিক থেকে রোগীরা নির্বিঘেœ সেবা নিচ্ছেন। তিনি বলেন, সার্ভিক্যাল ক্যানসারের মতো ব্রেস্ট (স্তন) ক্যানসারও বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রনিক ডেটা ট্র্যাকিংয়ের এ ক্লিনিক থেকে রোগী শনাক্ত ও প্রশিক্ষণ দেওয়া হবে। বিজ্ঞপ্তি
