দুদক কর্মকর্তার নামে আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার ১

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৭:০৭ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তার নাম, পদবি, ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আইডি খুলে প্রতারণা ও ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে রেজওয়ান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর মিরপুর এলাকা থেকে ভুয়া দুদক কর্মকর্তা মো. রেজওয়ানকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ।

এর আগে দুদকের উপপরিচালক সিফাত উদ্দিন বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। মামলার বিষয়টি দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক সিফাত উদ্দিনের নাম, পদবি, ছবি ও অজ্ঞাত মোবাইল ফোন নম্বর ব্যবহার করে এক/একাধিক ব্যক্তি/একটি চক্র তার নামে ফেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে আইডি খুলে তার পেশাগত পরিচয় ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত