তারকাখচিত বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড সিজন ২

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১০:২৩ পিএম

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের আসর। নতুনধরা প্রেজেন্টস বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, পাওয়ার্ড বাই উমাবের এই জমকালো আসর বসেছিল গত সোমবার রাজধানীর অভিজাত লেকসোর হোটেলের ব্যাংকুয়েট হলে। দেশের প্রথমসারির শোবিজ তারকাদের কাজের স্বীকৃতি তুলে দেওয়ার পাশাপাশি এ আয়োজনে সম্মানিত করা হয় বিভিন্ন পেশার সফল ব্যক্তিদের। এ ছাড়া ছিল নাচ, গান ও জমকালো ফ্যাশন শো। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনাবিষয়ক মন্ত্রী এম এ মান্নান। তারকা অতিথি ছিলেন কিংবদন্তিতুল্য চিত্রনায়িকা রোজিনা। এবার শোবিজের ২০টি শাখায় পুরস্কার পেয়েছেন দেশের সেরা ২০ জন তারকা। অভিনয় জীবনের দীর্ঘ ২৫ বছর সফলতার সঙ্গে পার করার জন্য সিলভার জুবিলি স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হয় দুই বাংলার নন্দিত চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে। চলচ্চিত্রের সেরা পুরস্কার পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’ (প্রযোজক এহসানুল হক), সেরা অভিনেতা বাপ্পী চৌধুরী (শত্রু), সেরা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম (পরাণ), সেরা আর্ট ডিরেক্টর শিহাব নূরুন নবী (নোনা জলের কাব্য), ওয়েব সিরিজের সেরা নির্মাতা আশফাক নিপুণ (মহানগর-২), অভিনেতা মোশাররফ করিম (মহানগর-২), সেরা অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (মাইশেলফ অ্যালেন স্বপন), ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রী দীঘি (ফেরা), নাটকের সেরা নির্মাতা কাজল আরেফিন অমি (বিদেশ), সেরা অভিনেত্রী সাবিলা নূর (হৃদিকা), জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, সেরা সংগীতপরিচালক ইমন চৌধুরী (সাদা সাদা কালা কালা), সেরা গায়ক ইমরান মাহমুদুল (মেঘের নৌকা), সেরা গায়িকা সোমনূর মনির কোনাল (মেঘের নৌকা), উঠতি শিল্পী আছিয়া ইসলাম দোলা (তোতা পাখি), এক যুগের সেরা শিল্পী দিলশাদ নাহার কনা, সেরা উপস্থাপক ইমতু রাতিশ (রিয়েলিটি শো ইয়ং স্টার), সেরা উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা (রিয়েলিটি শো সেরা রাঁধুনি), সেরা নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, দেশি পোশাকের সেরা ডিজাইনার মেসবাউল আলম সাজু (ম্যাকয় ব্র্যান্ড) ও সেরা শিশুশিল্পী মেহরিমা (মাইশেলফ অ্যালেন স্বপন)। বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-এ আয়োজক সংগঠন ইউনিটি ফর ইয়ং জার্নালিস্টের জয়েন্ট সেক্রেটারি শাহরিয়ার স্বপন দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা একটি সরকারি রেজিস্টার্ড সংগঠন। তাই অ্যাওয়ার্ড শোটি সেভাবেই করছি, যাতে মানসম্মত হয়। খুব বিচার-বিশ্লেষণ করে পুরস্কারের জন্য তারকাদের বাছাই করা হয়েছে। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একটি উপভোগ্য আয়োজন করতে পেরেছি। এমন একটি আয়োজনের পেছনে অর্থনৈতিক বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। সেদিক দিয়ে টাইটেল স্পনসর নতুনধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মেরিনা সাদি ম্যাডাম ও পাওয়ার্ড বাই উমাবের স্বত্বাধিকারী সানায়া চৌধুরীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা।’ উল্লেখ্য, আয়োজনটির প্রিন্ট মিডিয়া পার্টনার দেশ রূপান্তর।  ছবি : শেখ সাদী

×
সর্বশেষ সর্বাধিক পঠিত