‘কারখানায় যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রয়োজন’

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০২:২৩ এএম

কারখানাগুলো এখন পর্যন্ত নারীদের জন্য নিরাপদ নয় বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক, সর্বজনকথা পত্রিকার সম্পাদক আনু মুহাম্মদ। তিনি বলেন, ২০০৯ সালে আন্দোলনের মধ্য দিয়ে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা হলেও সেটা এখনো কারখানা পর্যন্ত আসেনি। যৌন নিপীড়নবিরোধী নীতিমালা অবশ্যই কারখানায় থাকতে হবে। সেখানে যাতে নিরাপদে অভিযোগ করতে পারে, তার নিশ্চয়তা থাকতে হবে।

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নারী, মজুরি প্রশ্ন ও শ্রমিক আন্দোলন নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত