মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. শাহাবুদ্দিন বেপারি (৭৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে কুমারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাবুদ্দিন বেপারি মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়াইললা গ্রামের আহমেদ বেপারীর ছেলে।
নিহতের ভাই মো. শাহাআলম বেপারী ও পুলিশ সূত্রে জানা যায়, আগস্ট মাস উপলক্ষে কয়েকজন শ্রমিক মিলে রাস্তায় এক নেতার তোরণ নির্মাণের কাজ করতেছিলাম। এসময় শাহাবুদ্দিন বেপারি কুমারটেক ব্রিজের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ তোরণ নির্মাণের বাশঁ তার মাথায় পরে পাশে পড়ে গেলে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের কারো অভিযোগ নেই।
