ভিক্ষুকের বসতভিটা লিখে নিল ভাতিজি ও তার স্বামী!

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৭:৩৯ এএম

বগুড়ার শাজাহানপুরে ১০ টাকা কেজি চালের কার্ড করে দেওয়ার কথা বলে মানসিক প্রতিবন্ধী এক ভিক্ষুকের শেষ সম্বল বসতভিটাসহ ১৬ শতক জমি প্রতারণা করে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ধলি বেগমের (৬৫) আপন ভাতিজি সেলিনা বেগম (৪০) ও তার স্বামী আবদুল হামিদ ভূঁইয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে প্রতিবন্ধী ভিক্ষুক ধলি বেগম বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত