সৌদিতে গৃহকর্মী নিয়োগে নতুন আইন

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১০:৩০ পিএম

প্রবাসী গৃহকর্মী এবং তাদের নিয়োগ সংস্থাগুলোর জন্য নতুন আইন পাস করেছে সৌদি আরব। বিভিন্ন দেশ থেকে সৌদিতে গিয়ে গৃহকর্মীর কাজ নেওয়া শ্রমিকদের অধিকারের বিষয়টিকে প্রধান্য দিয়েই দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ আইন জারি করেছে।

মঙ্গলবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, নতুন আইনে বলা হয়েছে, কোনো মালিক বা নিয়োগকর্তার বিরুদ্ধে যদি তার গৃহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার ও নিপীড়নের অভিযোগ ওঠে, এমন ক্ষেত্রে যে নিয়োগ সংস্থার মাধ্যমে ওই গৃহকর্মী চাকরি পেয়েছেন, সেই সংস্থাকে জরিমানা গুনতে হবে কমপক্ষে ৫৭ হাজার ৮৭০ টাকা (২ হাজার রিয়াল)। এর পাশাপাশি আদালত চাইলে ,ওই সংস্থার কর্মকাণ্ডে এক বছরের নিষেধাজ্ঞাও দিতে পারবেন।

এদিকে যদি কোনো গৃহকর্মীর বিরুদ্ধে মালিকের সম্পত্তি ও পরিবারের সদস্যদের ক্ষয়ক্ষতি সাধন বা চুক্তিভঙ্গের প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে ওই গৃহকর্মীকে জরিমানা হিসেবে সর্বোচ্চ ৫৭ হাজার ৮৭০ টাকা (২ হাজার রিয়াল) ও সৌদি আরবে কাজের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার বিধান রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত