জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রথম বর্ষ ভর্তিতে অনলাইন আবেদন আজ থেকে শুরু

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৩:০৬ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন আজ বুধবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে আগামী ৩০ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফরমসহ আবেদন ফি জমা দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত