একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার আর নেই

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০২:৩৫ এএম

মরণব্যাধি ক্যানসারের কাছে অবশেষে হার মানলেন একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার। গতকাল বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটের সময় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৫ বছর।

দীর্ঘ দুই বছরের বেশি সময় আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে দফায় দফায় চিকিৎসা নেন তিনি। গত ২০ জুলাই ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন তিনি। এরপর তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। একুশে পত্রিকা ছাড়াও একাত্তর টিভি, বৈশাখী টিভি, একুশে টিভি, দৈনিক সকালের খবরসহ বিভিন্ন মিডিয়ার কাজ করেছেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত