ইসি আলমগীর বললেন

আসল-নকল পর্যবেক্ষক দেখবে পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০২:৩৬ এএম

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) বিদেশে কোনো অফিস নেই। আমরা দেশেরটার খোঁজখবর নিতে পারি। যতখানি সম্ভব খোঁজ নিয়ে তারপর আমরা অনুমোদন দিই। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্য থেকে কে আসল বা কে নকল সেটা দেখার দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের।’

গতকাল বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যেসব দেশ থেকে পর্যবেক্ষকরা আসবেন, সেসব দেশের বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েই ভিসা দেবেন। কোনো সংস্থাকে কিন্তু নাম ধরে ডেকে এনে দাওয়াত দেওয়া হয় না। আমরা ওপেন বলি যে আপনারা আসেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত