কেইনের জন্য টটেনহ্যামকে চতুর্থ প্রস্তাবের প্রস্তুতি বায়ার্নের

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০২:৩০ পিএম

হ্যারি কেইনকে পেতে কিছুতেই হাল ছাড়তে রাজি নয় বায়ার্ন মিউনিখ। ইংলিশ স্ট্রাইকারের জন্য জার্মান ক্লাবের দেওয়া তৃতীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল টটেনহ্যাম। সংবাদমাধ্যমে খবর, এবার চতুর্থ প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে বুন্দেস লিগার দলটি।

এই গ্রীষ্মে কেইনকে পেতে তিন-তিনটি প্রস্তুব দিয়েছিল বায়ার্ন। সবকটিই প্রত্যাখ্যান করেছে টটেনহ্যাম।

স্কাই স্পোর্ট জার্মানির খবর অনুযায়ী, বায়ার্ন নতুন প্রস্তাব তৈরিতে কাজ করছে।

নতুন প্রস্তাবে টাকার অঙ্কটা হবে ১১ কোটি ইউরোর আশপাশে। বায়ার্ন আশাবাদী এই অঙ্কের প্রস্তাবে মন গলবে টটেনহ্যামের।

এদিকে কেইন নাকি এ সপ্তাহেই এ ইস্যুর সমাধান চান। একই সঙ্গে এই মুহূর্তে তিনি টটেনহ্যামেই থাকতে চান বলে খবর। টটেনহ্যামের সঙ্গে তার চুক্তি আছে আগামী বছরের জুন পর্যন্ত।

চলতি গ্রীষ্মে সাদিও মানে বায়ার্ন ছেড়েছেন। টমাস টুখেল তার আক্রমণ ভাগ ভক্তিশালী করতে খুব করে কেইনকে চাচ্ছেন।

আগামী ১৩ আগস্ট বেনফোর্টের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে নিজেদের মিশন শুরু করবে টটেনহ্যাম। অন্যদিকে বুন্দেসলিগায় বায়ার্ন নিজেদের প্রথম ম্যাচ খেলবে ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে, ১৮ আগস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত