‘বিশ্বকাপটা উঠুক সাকিবের হাতে’

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০২:২০ এএম

ওয়ানডে অধিনায়ক প্রশ্নে সাকিব আল হাসানের সঙ্গে লিটন দাস নামটাও শোনা যাচ্ছিল। সাকিব যদি বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্ব নিতে রাজি না হন, তাহলে লিটনই হবেন বাংলাদেশ দলের অধিনায়ক। শেষ পর্যন্ত তা হয়নি। আসন্ন এশিয়া কাপ এবং অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন সাকিবই। তার ডেপুটি থাকবেন লিটন। লিটন তার ফেসবুক পেজে সাকিবকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন সাকিব ভাই। আশা করি, আপনার নেতৃত্বে সামনের টুর্নামেন্টগুলোতে আমরা আমাদের সেরাটা দিতে পারব।’ অভিনন্দন জানিয়েছেন পেসার রুবেল হোসেন, ‘মানুষ তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। স্বপ্ন দেখতে দোষ কোথায়, বিশ্বকাপের ট্রফিটা উঠুক সাকিবের হাতে। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত