নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়ার আসর থেকে ১৫ জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়ায় ব্যবহৃত ওরনা, একশ’ ৫০ পিস তাস ও নগদ ১৫ হাজার ৫শ’ ৮০ টাকা জব্দ করে পুলিশ।
আজ রবিবার ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পুলিশের এস আই নুরে আলম সিদ্দিকী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
গ্রেপ্তার হওয়া জুয়ারিরা হলেন- উপজেলার প্রভাকরদী গ্রামের বাবুল মিয়া (৪৫), রাকিব মিয়া (২২), বাবুল মিয়া (৪৫), বেনু মিয়া (৫০), কাওসার মিয়া (২৬), মোঃ সোমন (৩১), মানিক মিয়া (৩৩) , শামীম মিয়া (৩৫), সাবুল মিয়া (৪৫), ইসমাইল হোসেন (৫৪), রেদোয়ান হক (২৫), শামীম মিয়া (২৮) এবং সোহবার মিয়া, রামচন্দ্রদী গ্রামের সুজন মিয়া ও সত্যভান্দি গ্রামের হারছুল হক।
আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের রবিবার বিকেলে নারায়ণগঞ্জে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
