পররাষ্ট্রমন্ত্রী বললেন

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৩:১১ এএম

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক পাঁচ খুনির তথ্য দিতে পারলে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এবং বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। আলোচনা সভাটির আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী সাতজনের মধ্যে সরকার দুজনের তথ্য পেয়েছে। বাকি পাঁচজন এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের বিষয়ে নাগরিকরা কোনো তথ্য দিতে পারলে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি। পলাতক দুজনকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র এবং কানাডা সহযোগিতা করছে না। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে বারবার চিঠিও দেওয়া হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানানোও হয়েছে আমেরিকান দূতাবাসকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত