স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ৭১ মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর ভাবনা : জনসেবায় সরকারি কর্মচারী’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পিএসসির সদস্যরা।
আলোচনা অনুষ্ঠানের আগে পিএসসিতে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ মোনাজাত করা হয়। পিএসসি সচিবালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে পিএসসির সদস্য অধ্যাপক ড. দেলোয়ার হোসেন মূলপ্রবন্ধ পাঠ করেন। বিজ্ঞপ্তি
