রাশিয়াকে ছাড়াই বন্দর ছাড়ল ইউক্রেনের পণ্যবাহী জাহাজ

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০২:৩০ পিএম

কৃষ্ণসাগরীয় খাদ্যশস্য চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার পর প্রথম বার ওডেসা বন্দর ছেড়ে গেল ইউক্রেনের পণ্যবাহী একটি জাহাজ। গতকাল বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ছাড়ে হংকং পতাকাবাহী শস্যবোঝাই জাহাজটি।

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে যে শস্য চুক্তি হয়েছিল তার মেয়াদ শেষ হয়েছে। চুক্তি নতুনভাবে নবায়ন করতে আগ্রহ দেখায়নি মস্কো। তাই কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল এতদিন। তবে সেই অচলাবস্থা কাটিয়ে প্রথম বারের মতো একটি কনটেইনার জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়েছে।

ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ এক ফেসবুক পোস্টে বলেছেন, হংকং-পতাকাবাহী জাহাজ জোসেফ শুল্ট খাদ্যপণ্যসহ ৩০ হাজার মেট্রিক টন মালামাল নিয়ে রওনা দিয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে জাহাজটি ওই বন্দরে ছিল। চলতি বছরের জুলাই মাসে শস্য চুক্তি থেকে সরে আসে রাশিয়া। এরপর থেকেই কৃষ্ণসাগর দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত