শিক্ষামন্ত্রী বললেন

ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৬:৩৪ এএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্পর্কে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। তার আদর্শকে সামনে রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

গতকাল শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন, কেমন ছিলেন, বঙ্গবন্ধুর কারণে কীভাবে আমরা স্বাধীন দেশ পেলাম এবং বাংলাদেশকে তিনি কোথায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কীভাবে কাজ করছেন, তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে। যাতে নতুন প্রজন্ম সত্য তথ্য জেনে অন্য যত অপশক্তি ও অপপ্রচার আছে, আমাদের ভাষা ও সংস্কৃতির ওপরে যত আঘাত, তা প্রতিহত করতে পারে।

পরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী বিভিন্ন বয়সী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত